Preaload Image

ফেনীতে বন্যার্তদের পুনর্বাসনের উদ্দেশ্যে নগদ অর্থ সহায়তা ও ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন।

বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ, যা আমাদের জীবনের অনেক কিছুই পরিবর্তন করে দেয়।ফেনীতে সাম্প্রতিক বন্যার প্রেক্ষিতে, এই এলাকার মানুষগুলো যে কঠিন সময়ের মুখোমুখি হয়েছে, তা সত্যিই হৃদয়বিদারক। তবে, এই সংকটময় সময়ে সেনাবাহিনী কর্তৃক ফেনীর বন্যা কবলিত এলাকাগুলোকে রেড জোন ঘোষণা করায় আমরা নর্থ ইষ্ট মেডিকেল কলেজের পক্ষ থেকে মেডিকেল কলেজের হেলপিং হ্যান্ড এর হেলথ টিমটি ওই সময় আসার জন্য সব প্রস্তুতি গ্রহণ করেও আসতে পারেনি।পরবর্তিতে আমাদের মাননীয় অধ্যক্ষ এবং ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী স্যার এর নির্দেশয়ে আমাদের হেলথ টিম আবার তৈরি করা হয় এবং ২৮ সেপ্টেম্বর ফেনীতে বন্যার্তদের পুনর্বাসনের উদ্দেশ্যে নগদ অর্থ সহায়তা ও ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্যোগ নেওয়া হয় ।
তারই ধারাবাহিকতায় গত ২৭/০৯/২৪ তারিখ রাতে নাক,কান, গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা.আজহারুল ইসলাম রানা এবং মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা.তাহের উদ্দিন এর নেতৃত্বে ৩০ সদস্যের একটি হেলথ টিম সিলেট থেকে ফেনীর উদ্দেশ্য রওনা দেয় এবং ২৮/০৯/২৪ তারিখে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকার নিজকুঞ্জড়া স্কুলে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এর সৌজন্যে মেডিকেল ক্যাম্প, ঔষধ বিতরণ কার্যক্রম এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়। ফেনী ফুলগাজী উপজেলায় নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প এ প্রায় ১০০০ এর বেশী রুগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরন করেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার বৃন্দ। রোগী দেখা ছাড়াও প্রায় ২০০ পরিবারের মধ্যে বন্যা পরবর্তী পুনর্বাসন এর জন্য ৫০০০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব শামসুল হক সাহেব, এতে আরো উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সহ নর্থ ইষ্ট মেডিকেল কলেজের চিকিৎসকবৃন্দ ও ছাত্র ছাত্রীবৃন্দ ।
এই উদ্যোগটির পিছনে যার অবদান সবথেকে বেশি ছিল , তিনি হলেন আমাদের মাননীয় অধ্যক্ষ এবং ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী স্যার।স্যারের প্রতি অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়েছেন এলাকাবাসী ও উপস্থিত অতিথিবৃন্দ। স্যারকে কৃতজ্ঞতা জানাতে , যুগ্ন সচিব জনাব শামসুল হক সাহেব স্যারকে সরাসরি টেলিফোন এর মাধ্যমে যোগাযোগ করেন এবং স্যারের এই মানবিকতা,উদার মনোভাব , দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বলেন আমরা একসঙ্গে থাকলে এইরকম একটি নয়, হাজার দুর্যোগের মোকাবিলা করতে পারব-এই বিশ্বাস আপনাদের সহায়তায় আরও দৃঢ় হয়েছে।
« of 2 »

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *