Preaload Image

নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের সেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন *জীবন* এর ভ্যক্সিনেশন প্রোগ্রাম।

অদ্য ২৯/১০/২৪ইং নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের সেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন *জীবন* এর ভ্যক্সিনেশন প্রোগ্রামের শুভ উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ ও নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী,
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ডিন ও নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের পরিচালক, নেফ্রলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ নাজমুল ইসলাম, নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর আবু আহমেদ ছিদ্দিকী ও নেফ্রলজি বিভাগের রেজিস্ট্রার ডাঃ সালমান তালুকদার সহ আরও অনেকে।
*জীবন* রক্তদাতা সংগঠনের উপদেষ্টাদের মধ্য থেকে উপস্থিত ছিলেন – ডাঃ আফতাব উদ্দীন চৌধুরী, ডাঃ বিজিত তালুকদার।
উপস্থিত ছিলেন *জীবন* এর বর্তমান সভাপতি ডাঃ আশরাফুল ইসলাম সুজন ও সাধারণ সম্পাদক ডাঃ আতিকুল্লাহ আতিকসহ জীবন এর অন্যান্য সদস্যরা।
প্রতিবছরই *জীবন* এরকম ভ্যাক্সিনেশন প্রোগ্রাম করে থাকে। এতে নর্থ ইষ্ট মেডিকেল কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, সকল কর্মচারী সহ আরও অনেকেই অংশগ্রহণ করে থাকেন।
রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে একটি সুন্দর আগামী বিনির্মানে *জীবন* প্রতিনিয়ত এরকম অসংখ্য জনকল্যাণমূলক বহুমুখী প্রোগ্রামের আয়োজন করে যাচ্ছে।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *