Preaload Image

নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল এর উদ্যোগে দেশব‍্যাপি ঔষধ ও নগদ অর্থসহ ফ্রি মেডিকেল ক‍্যাম্প এর আয়োজন ।

নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল মানব সেবায় বরাবরই ব‍্যাতিক্রম। ২০২৪ সালের বন‍্যায় দেশের মানুষ যখন দিশেহারা নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল তখন থেকেই বিপদগ্রস্থ মানুষের পাশে দাড়ায়। ফেনি, কুমিল্লা, ও সিলেটের বিভিন্ন স্থানে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ব‍্যবস্থাপনা পরিচালক ও অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরীর উদ‍্যোগে দেশব‍্যাপি ঔষধ ও নগদ অর্থসহ ফ্রি মেডিকেল ক‍্যাম্প এর আয়োজন শুরু করে। এর ই ধারাবাহিকতায় ৩০/০৯/২০২৪ং রোজ সোমবার, ইসলামপুর ইউনিয়নের কমলগন্জ উপজেলার মৌলভীবাজার এর কুমরা চা বাগানে দিন ব‍্যাপি এক ফ্রি মেডিকেল এর আয়োজন করা হয় উক্ত ক‍্যাম্পে বন‍্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৬০০ শতাধিক রোগীকে বিনামূল‍্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত ফ্রি মেডিকেল ক‍্যাম্পে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, চর্মরোগ, নাক কান গলা রোগে বিভাগ এর ডাক্তার বৃন্দ রোগী দেখেন। এছাড়া এই ফ্রি মেডিকেল ক‍্যাম্পের সাথে ছিলেন ইমার্জেন্সি ফ্লাড রেস্পন্স টিম সিলেট ২০২৪ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবি এর শিক্ষার্থী বৃন্দ।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *