নার্সিং স্টাফদের নিয়ে হাসপাতালের বিভিন্ন সার্ভিসের উন্নতির জন্য দিকনির্দেশনা জন্য এক সভার আয়োজন ।
অদ্য ২৯/১০/২০২৪ ইং রোজ মঙ্গলবার নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত নার্সিং স্টাফদের নিয়ে হাসপাতালের বিভিন্ন সার্ভিসের উন্নতির জন্য দিকনির্দেশনা জন্য এক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এর সম্মানিত অধ্যক্ষ ও নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী। আরও বক্তব্য প্রদান করেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল এর উপপরিচালক অধ্যাপক ডাঃ মোহাম্মদ জসিম উদ্দিন, জনাব আবু আহমেদ সিদ্দিকী, মাননীয় পরিচালক, নর্থ ইষ্ট মেডিকেল প্রাঃ লিঃ ও ডাঃ ফাহমিদুর রহমান, সহকারী পরিচালক, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল।