Preaload Image

Congenital Ichthyosis অথবা Fish Scale Disease.

নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে NICU বিভাগে ১০ দিন বয়সের একটি বাচ্চা বিরল এক রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়। এই ধরণের রোগ সচরাচর দেখা যায় না। এটি এক ধরনের বিরল “জন্মগত চর্মরোগ”।
রোগটি “Ichthyosis” শব্দটি গ্রীক শব্দ “Ichthys” থেকে এসেছে, যার অর্থ “মাছ”। প্রায় ৩০ বা তারও বেশি ধরণের “ইকথায়োসিস” রোগ দেখতে পাওয়া যায়, তন্মধ্যে অন্যতম হচ্ছে Harlequin Ichthyosis, যেটি অত্যন্ত মারাত্মক “বংশগত চর্মরোগ”। (নিকটাত্মীয়ের মধ্যে বিয়ে হলে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে)।
এই রোগে আক্রান্ত বাচ্চা পক্ত, পুরো, রুক্ষ-শুষ্ক, মাছের আঁশের মতো চামড়া নিয়ে জন্মগ্রহণ করে থাকে। এছাড়াও উল্টানো চোখের পাতা ও ঠোঁট, নখ এবং লোম না থাকতে পারে। এছাড়াও শিশুর হাড়ের জোড়া শক্ত হয়ে যাওয়া, চামড়া টানটান হয়ে যাওয়া, এমনকি চামড়া ফেটে রক্তক্ষরণও হতে পারে।
এ রকম বাচ্চাদের রোগ-প্রতিরোধ ক্ষমতা কম থাকে। শরীরের তাপমাত্রা, আর্দ্রতা ইত্যাদি ধরে রাখতে পারে না। ফলস্বরূপ, অপুষ্টি, জীবাণু সংক্রমণ, লবণ-পানির তারতম্য, চামড়ার সংক্রমণ, খিঁচুনি, এমনকি বাচ্চার মৃত্যু হতে পারে।
এই ধরণের রোগীর “জন্মপরবর্তী মৃত্যুহার” অনেক বেশি। কিন্তু যথাসময়ে চিকিৎসা পেলে এ ধরণের রোগী কয়েক দিন থেকে মাস এমনকি কয়েক বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে রোগী নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (NICU)-তে চিকিৎসাধীন আছে। এখন রোগীর অবস্থা পূর্বের থেকে অনেক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।
উক্ত বাচ্চার বর্তমান বয়স ১৫ দিন। বাচ্চাটি নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের NICU তে জন্মপরবর্তী সময় থেকে অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, বিভাগীয় প্রধান চর্ম ও যৌন রোগ বিভাগ ও সহযোগী অধ্যাপক ডাঃ বশির উদ্দিন, শিশু রোগ বিভাগ এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
উল্লেখ্য, এর পূর্বেও এই বিরল রোগে আক্রান্ত একটি শিশু নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে গত ১০ বছর ধরে স্বাভাবিক জীবনযাপন করছে।
কেস রিপোর্ট কার্টেসি-
ডাঃ মেহেদী জাফরীন
রেজিস্ট্রার, পেডিয়াট্রিক্স।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *