শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর কর্তৃক নর্থ ইষ্ট মেডিকেল কলেজ পরিদর্শন ।
আজ মঙ্গলবার, ১৫ অক্টোবর, সকাল ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী নর্থ ইষ্ট মেডিকেল কলেজের পরীক্ষার হল পরিদর্শন করেছেন। নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ও ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম সরওয়ার উদ্দিন চৌধুরী কে স্বাগত জানান।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যন্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, অধ্যাপক ড. মাহবুবুর রশীদ, অধ্যাপক ড. রফিকুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির, মহাবিদ্যালয় পরিদর্শক মো. ইউনুস আলী, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হোসেন সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। নর্থ ইষ্ট মেডিকেল কলেজ পরীক্ষার হল পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন।
নর্থ ইষ্ট মেডিকেল কলেজে এর অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীসহ অরো উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোহাম্মদ আফজল মিয়া, নর্থ ইষ্ট মেডিকেল প্রাঃ লিঃ এর চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সৈয়দ মূসা এম এ কাইয়ুম, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ এফ এম নাজমুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক ও চিকিৎসকবৃন্দ।