Preaload Image

বন্যা কবলিত এলাকায় বিভাগীয় প্রেসক্লাব, সিলেট এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প।

সম্প্রতি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ মন্দিয়া এলাকায় সংঘটিত ভয়াবহ বন্যার কবলে পড়া অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে সিলেট বিভাগীয় প্রেসক্লাব। গত মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত, দক্ষিণ মন্দিয়া এলাকার চৌধুরী বাড়ির সামনে একটি বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।
সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং হাজী আব্দুর রহিম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর সার্বিক সহযোগিতায় এই চিকিৎসা শিবিরটি অনুষ্ঠিত হয়। শিবিরে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফুল ইসলামসহ অন্যান্য চিকিৎসকরা বন্যা কবলিত মানুষদের বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা প্রদান করেন।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *