নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে নোয়াখালী সোনাইমুরি উপজেলায় প্রায় ৬৫০ জন রোগীকে ঔষধ সহ বিনামুল্যে চিকিৎসা প্রদান ।
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে অদ্য ২২/১০/২০২৪ইং রোজ মঙ্গলবার দিনব্যাপী নোয়াখালী সোনাইমুরি উপজেলায় প্রায় ৬৫০ জন রোগীকে ঔষধ সহ বিনামুল্যে চিকিৎসা প্রদান করা হয়। নর্থ ইষ্ট মেডিকেল কলেজের চিকিৎসক বৃন্দের মধ্যে ডাঃ শরিফ উদ্দিন, ডাঃ আসিফ হাসান বাপ্পি, ডাঃ আশরাফুল ইসলাম সুজন, ডাঃ মোস্তাক আহমেদ, ডাঃ খান মোঃ আরাফাত, ডাঃ আশরাফ হাসান সহ ১৩ সদস্য মেডিকেল টিম সিলেট থেকে নোয়াখালী সোনাইমুরির উদ্দেশ্যে রওয়ানা হয়। উল্লেখ্য এই বছর নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল বন্যা পরবর্তী ৯ম ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন করে।