Preaload Image

নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের উদ‍্যোগে হাজী ইয়াসিন হাই স্কুল, রাজনগরে ফ্রি মেডিকেল ক‍্যাম্প এর আয়োজন ।

অদ্য ১৩/০৯/২০২৪ইং রোজ শুক্রবার নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে হাজী ইয়াসিন হাই স্কুল, রাজনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পে আট শতাধিক রোগীকে ঔষধ সহ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের এসিস্ট্যান্ট ডাইরেক্টর ও গাইনী এন্ড অবস্টেট্রিক্স বিভাগের রেজিস্ট্রার ডা: মুনতাসীর আলম রাহিমী, সার্জারী বিভাগের রেজিস্ট্রার ডা: মোহাম্মদ আলাল খান অয়ন, ডা: আতিফ মাহমুদ অঞ্জন, ডা: আহসান রাফী, ডা: আফতাব উদ্দিন চৌধুরী, ডা: জাহেদ আহমেদ, ডা: মহসীন আহমেদ কামরান সহ ১১ জন বিজ্ঞ ডাক্তার ও ৪ জন সুদক্ষ নার্সিং স্টাফ। সাধারণ মানুষের জন্য প্রতিমাসেই নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকে।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *