নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে রণখেলী লেক ভিও হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন।
অদ্ ২৪/০২/২০২৪ইং রোজ শনিবার নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে রণখেলী লেক ভিও হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পে সাত শতাধিক রোগীকে ঔষধ সহ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও অধ্যক্ষ নর্থ ইষ্ট মেডিকেল কলেজ, এবং স্কিন ভিডি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, উপস্থিত ছিলেন জনাব আবু আহমেদ সিদ্দিক, ডাঃ বশির উদ্দন, ডাঃ সেলিম রেজা, ডাঃ আজহারুল ইসলাম (রানা),ডাঃ আব্দুল আউয়াল আশিক, ডাঃ শরিফ উদদীন, ডাঃ তাহমিনা বেগম পলি, ডাঃ মাহমুদ হোসেন, ডাঃ আবু ইউসুফ নাজিম ,ডাঃ সুদিপ্ত দে সিকদার সহ ১৮ ডাক্তার। নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল সাধারণ মানুষের জন্য প্রতিমাসেই নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকে।