Preaload Image

রক্তদাতা সংগঠন *জীবন* এর স্হায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন ।

অদ্য ০৫ অক্টোবর ২০২৪,
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের রক্তদাতা সংগঠন *জীবন* এর স্হায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিন,স্কুল অব মেডিকেল সাইন্স (সাস্ট) ও সিলেট ওসমানী মেডিকেল কলেজের সম্মানিত প্রিন্সিপাল অধ্যাপক ডা: শিশির রঞ্জন চক্রবর্তী, নর্থ ইষ্ট মেডিকেল কলেজের সম্মানিত প্রিন্সিপাল ও নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর অধ্যাপক ডা : শাহরিয়ার হোসেন চৌধুরী, নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডা: সৈয়দ মূসা এম এ কাইয়ূম, নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের পরিচালক ও নেফ্রলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: নাজমুল ইসলাম, নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের ডেপুটি ডিরেক্টর ও সার্জারী বিভাগের অধ্যাপক ডা : জসীম উদ্দীন, গাইনী এন্ড অবস্ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: নাহিদ ইলোরা এবং অধ্যাপক ডা: রাবেয়া বেগম, কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা: মো: ইকবাল আহমদ, প্যাথোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা : সূচনা নাজরীন, এন্যাস্থেশিয়লজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা: জীবন কুমার পাল,ফরেনসিক বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর ডা: ফাহমিদুর রহমান, হেমাটোলজি বিভাগের রেজিস্ট্রার ডা: আবু ইউসুফ মো: নাজিম সহ আরও অনেকে।
জীবন রক্তদাতা সংগঠনের উপদেষ্টাদের মধ্য থেকে উপস্থিত ছিলেন – নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের এসিস্ট্যান্ট ডিরেক্টর ডা: মুনতাসীর আলম রাহিমী, ডা: আলাল খান অয়ন, ডা: আফতাব উদ্দীন চৌধুরী, ডা: রুহেল আহমেদ, ডা: মিজানুর রহমান মিজান।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রধান করেন জীবন রক্তদাতা সংগঠনের বর্তমান সভাপতি ডা: আশরাফুল ইসলাম সুজন।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *